দারাজে নতুনদের ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ

  • হিউম্যান রিসোর্সেস বিভাগে ইন্টার্ন পদে একাধিক জনবল নিয়োগ দিচ্ছে দারাজ
  • রাইডার, অপারেটর এবং অন্যান্য কাজে ডকুমেন্টেশন প্রস্তুতে দক্ষতা থাকতে হবে
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৯:৩৯ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনে কেনা-বেচার প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে হিউম্যান রিসোর্সেস বিভাগে ইন্টার্ন পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: দারাজ বাংলাদেশ লিমিটেড।

বিভাগ: হিউম্যান রিসোর্সেস।

পদ: ইন্টার্ন।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: রাইডার, অপারেটর এবং অন্যান্যদের জন্য ডকুমেন্টেশন প্রস্তুতে দক্ষতা।

অভিজ্ঞতা: লাগবে না।

বেতন: ৮,০০০-১০,০০০ টাকা (মাসিক)।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ইন্টার্নশিপ।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: কমপক্ষে ২২ বছর।

কর্মস্থল: ঢাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৪।

সূত্র: বিডিজবস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত