কারা অধিদপ্তরের সিনিয়র জেল সুপার ও জেল সুপার পদের পাঁচ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ দেওয়া হয়েছে।
আদেশে যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুরাইয়া আক্তারকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষকে শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার হিসেবে।
অপরদিকে, শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার নেসার আলমকে হবিগঞ্জে, হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মতিউর রহমানকে দিনাজপুরে এবং ঠাকুরগাঁও জেলা কারাগারের জেল সুপার মো. আবু তালেবকে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
