গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময়ের মধ্যে ডেঙ্গুতে কেউ মারা যায়নি। বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন রয়েছে।
২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২৪৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৭৭২ জন।
চলতি বছরের ২৮ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১২ হাজার ৭৩ জন। এর মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ নারী রয়েছেন। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৭৯ জনের।
জাপানে নজিরবিহীন চালের ঘাটতি
এস আলমের পিএসের অ্যাকাউন্টে ৯৯ কোটি টাকা, ব্যাংক হিসাব জব্দ
জীবনসঙ্গী বেশি কথা বললে যা করবেন