সাবেক মৎস্যমন্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৭:০৫ এএম

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে ৩ জন সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাবেক এ এমপিরা হলেন চুয়াডাঙ্গা-১ আসনের সোলায়মান হক জোয়ার্দার (ছেলুন), দিনাজপুর-৩ আসনের ইকবালুর রহিম ও মাগুরা-১ আসনের মো. সাইফুজ্জামান শেখর। গতকাল বুধবার এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে দুদকের শীর্ষপর্যায়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

দুদকের কাছে থাকা অভিযোগে বলা হয়েছে, সাবেক মৎস্যমন্ত্রী আব্দুর রহমান দুর্নীতির মাধ্যমে নিজ নামে ফরিদপুরের মধুপুরে বিলাসবহুল ভবন নির্মাণ করেছেন। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পসহ বিভিন্ন জায়গায় জমি কিনেছেন, নিজ নামে মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক ও সোনালী ব্যাংকে কোটি কোটি টাকার সঞ্চয়পত্র কিনেছেন। এছাড়া তার স্ত্রী মির্জা নাহিদা হোসেনের নামে শান্তা দিগন্ত টাওয়ারে ফ্ল্যাটসহ ঢাকায় ৪টি ফ্ল্যাট কিনেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত