একীভূত হচ্ছে গণফোরাম

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৭:১৭ এএম

ঐক্যবদ্ধ হওয়ার কথা জানিয়েছে গণফোরাম। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে দলটির উভয় অংশ একসঙ্গে একটি অনুষ্ঠান করবে। গতকাল বুধবার দুপুরে দেশ রূপান্তরকে এ কথা জানান গণফোরামের (একাংশ) সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী।  তিনি বলেন, ‘বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের উভয় অংশের সম্মিলিত প্রোগ্রাম হবে। সেখানে বক্তব্য দেবেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন। আমরা এক হয়ে যাচ্ছি।’

গতকাল গণফোরামের মন্টু-সুব্রত অংশের তথ্য ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল সাড়ে ১০টায় গণফোরামের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হবে জাতীয় প্রেস ক্লাবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন। সভাপতিত্ব করবেন মোস্তফা মোহসীন মন্টু। উপস্থিত থাকবেন এসএম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, ডা. মিজানুর রহমান, একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদেরসহ শীর্ষ নেতারা।

প্রতিষ্ঠার ২৭ বছর পর ২০২০ সালের সেপ্টেম্বরে দুই ভাগ হয়ে যায় গণফোরাম। ওই সময় দলটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীসহ সিনিয়র নেতারা ড. কামাল হোসেনের নেতৃত্ব থেকে বেরিয়ে আসেন এবং নতুন কাউন্সিলের তারিখ ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত