নেত্রকোনায় ট্রাকসহ ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১২:৪৮ এএম

নেত্রকোনায় পাচারকালে সেনাবাহিনীর সহায়তায় ট্রাকসহ ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে সদর মডেল থানার পুলিশ। গতকাল শুক্রবার সকালে সদরের গজিনপুর মোড় এলাকা থেকে চিনিবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। তবে ট্রাকটির চালকসহ জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গতকাল শুক্রবার সকালে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তাদের সহযোগিতায় মডেল থানার পুলিশ চিনিবোঝাই ট্রাকটি জব্দ করে।

নেত্রকোনা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর আশেকিন জানান, ২৮০ বস্তা চিনিসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত