পূর্ব শত্রুতার জেরে পুকুরের মাছ নিধন    

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১১:০৭ পিএম

ঢাকার নবাবগঞ্জের শিকারীপাড়া ইউনিয়নের নয়াডাঙ্গি এলাকায় পূর্ব শত্রুতার জেরে ধরে বিষ প্রয়োগে দুইলাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ আগস্ট) রাত এগারোটায় এ ঘটনা ঘটে।
পুকুরে প্রায় দুইলাখ টাকার মাছ ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী আলমগীর  হোসেন। 

আলমগীর হোসেন জানান, ‘নয়াডাঙ্গিতে একটি পুকুর লিজ নিয়ে একটি পুকুরে মাছ চাষ করে আসছিলেন তিনি। পূর্বশত্রুতার জেরে সুজাপুর এলাকার ফিরোজসহ চার-পাঁচজন তার পুকুরের বিষ দিয়ে মাছ মেরে ফেলে এবং জাল উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।’ 

স্থানীয়রা জানান, এ ঘটনায় ফিরোজকে আটক করে জনতা কিন্তু তার সহযোগিরা পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত