আবাসিক প্রকল্পের পরিচালকের বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগ 

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৮:২০ পিএম

খুলনা মহানগরীর আরাফাত আবাসিক প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এস এম আরিফুর রহমান মিঠু ও তার সন্ত্রাসী লাঠিয়াল বাহিনীর চাদাঁবাজি, অত্যাচার ও দস্যুতা থেকে বাঁচার আকুতি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মিঠু বিএনপির খুলনা মহানগর সাবেক কমিটির কোষাধাক্ষ্য ছিলেন। 

আজ শনিবার (৩১ আগস্ট) সকালে আরাফাত আবাসিক শান্তি শৃঙ্খলা কমিটির উদ্যোগে ময়ূর ব্রিজ বাইপাস সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সকল অপকর্মের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার কাছে ভূমিদস্যু, চাদাঁবাজ আরিফুর রহমান মিঠুর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

আবাসিকের বাসিন্দারার বলেন, বেসরকারি আবাসন প্রকল্পটির মালিক এস এম আরিফুর রহমান মিঠু ও তার সন্ত্রাসী লাঠিয়াল বাহিনীর আবাসিক এলাকায় নতুন আইন জারি করেছে। নিজ জমিতে বাড়ি করতে তাদের অনুমোদনপত্র বাধ্যতামূলক করেছে। তা না হলে বাড়ির কাজ বন্ধ করে দেওয়া হয়। জমিতে বালু ভরাট করতে গেলে মোটা অঙ্কের চাদাঁ দাবি করে। দাবিকৃত টাকা পরিশোধ না করলে মিঠু তাঁর নিজ বাহিনী দিয়ে বাড়িওয়ালাদের মারপিট, হুমকি ও বিভিন্নভাবে নাজেহাল করে আসছে। 

আরাফাত আবাসিক শান্তিশৃঙ্খলা কমিটির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন প্রফেসর মাহমুদুল্লাহ, অধ্যাপক মাসুদা সুলতানা, অধ্যাপক জাকির হোসেন, আলম গাজী, আলী মোর্তজা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত