পুলিশের পোস্টিং নিয়ে প্রতারণা সতর্কতার আহ্বান

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪১ এএম

ক্ষমতার পটপরিবর্তনের ধাক্কায় পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। এই সুযোগে একটি অসাধু চক্র পুলিশ সদস্যদের বিভিন্ন ইউনিটে পোস্টিংয়ের ভয় দেখিয়ে টাকা দাবি করছে। প্রতারক চক্র থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, একটি চক্র পুলিশ সদস্যদের বিভিন্ন ইউনিটে পোস্টিংয়ের ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। প্রতারক চক্র গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

লুট হওয়া ৩৮৭২ অস্ত্র উদ্ধার : ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর লুট হওয়া ৩ হাজার ৮৭২টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে সম্প্রতি লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ৩ হাজার ৮৭২টি, গোলাবারুদ গুলি ২ লাখ ৮৬ হাজার ২১৬ রাউন্ড, টিয়ার শেল ২২ হাজার ২০১ ও সাউন্ড গ্রেনেড ২ হাজার ১৩৯টি উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ সদর দপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত