নাটোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি বলেন, ঐতিহ্যবাহী দল বিএনপি আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। সেজন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্যে রাখেন সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুলসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সরাইলে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
রেকর্ড গড়ে ফিরলেন মিরাজ