আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ এএম

অধ্যাপক আবু আহমেদ ১ সেপ্টেম্বর ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগ দেন। তিনি দেশের একজন শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং পুঁজিবাজার বিশেষজ্ঞ। অর্থনীতিবিদ আবু আহমেদ শিক্ষাজীবনে ঢাকা, ইসলামাবাদ এবং ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন। পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন এবং সরকারের রেভিনিউ রিফর্ম কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত