আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় এজলাসে অঝোরে কেঁদেছেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।
এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস মিয়া। এ সময় তার পক্ষে আইনজীবী সই নিতে গেলে সই করতে পারেন না বলে জানান হাজী সেলিম। পরে তার টিপ সই নিয়ে আইনজীবী প্রাণ গোপাল নাথ শুনানি করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রিট আক্তারুজ্জামান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে গত রবিবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।
পালানোর সময় এস আলমের ঘনিষ্ট ব্যবসায়ী আনছারুল আটক
মুখ্যসচিব স্বামী নিলেন অবসর, তার পদে বসলেন স্ত্রী!