ব্রিটেনের রাজনীতিতে প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেতা না হলেও জেরেমি করবিন নামটি সাধারণ মানুষের কাছে এক বিশ্বস্ত রাজনীতিবিদের সমার্থক প্রায়। গত জুলাইতে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ জেরেমি করবিন এবং আরও চার ফিলিস্তিনপন্থি সংসদ সদস্য আরও প্রভাব বিস্তারের লক্ষ্যে গত সোমবার প্রতিনিধি পরিষদ হাউজ অব কমন্সে ‘স্বাধীন জোট’ নামে একটি সংসদীয় দল গঠন করেছেন। পাঁচ সদস্য নিয়ে পার্লামেন্টের এ দলটির যাত্রা শুরু হলেও নতুন সাংসদরাও এতে যুক্ত হতে পারবেন।
গত জুলাইয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দেওয়ায় অন্য ছয় লেবার পার্টির এমপির সঙ্গে আপসানা বেগমও লেবার পার্টি থেকে বরখাস্ত হন। করবিনের রাজনৈতিক ঘনিষ্ঠ অনুসারী এবং আপসানা বেগম ও জারাহ সুলতানা জেরেমি করবিনের সঙ্গে যোগ দিতে পারেন এমন আলোচনা চলছিল।
করবিনের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক লেবার নেতা আইলিংটন নর্থ, শকট অ্যাডাম, আইয়ুব খান, আদনান হুসেন ও ইকবাল মোহাম্মদ।
একটি যৌথ বিবৃতিতে পাঁচ এই সাংসদ তাদের সঙ্গে অন্যদেরও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
