আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন শহীদুল হক

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম

আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছেন সাবেক আইজিপি শহীদুল হক। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার সিএমএম আদালতে রিমান্ড শুনানির সময় এ দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘আমি পুলিশ প্রধান থাকতে কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি। পুলিশকে জনগণের কাছে নিয়ে গেছি। আমি যতদিন চাকরি করেছি মানুষের সেবা করেছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই সত্য নয়। আমি সম্পূর্ণ নির্দোষ।’

এদিকে শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরা থেকে শহীদুল হককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত