নতুন কারিকুলাম বাতিলের দাবি জানিয়েছে ‘শিক্ষক কর্মচারী ঐক্যজোট’। একই সঙ্গে বেসরকারি সব শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে তারা। গতকাল বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সঙ্গে বৈঠকে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এ দাবি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. জাকির হোসেন, অন্যতম নেতা এইচএম সায়েদুজ্জামান। ১০ দফা দাবির মধ্যে রয়েছে, নতুন শিক্ষাক্রম বাতিল ও পাঠ্য বিষয়ের ব্যাপক সংশোধন করা, নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উপযোগী পাঠ্যপুস্তক প্রণয়ন করা ও তা দ্রুত সময়ের মধ্যে করা।
