ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলেছেন ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত। মদ্রিচ এখনও আছেন লস ব্লাঙ্কোস শিবিরে আর রোনালদো ২০১৮ তে স্প্যানিশ ক্লাবটি ছাড়েন।
আজ রাতে লিসবনে নেশন্স লিগে মুখোমুখি হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। পর্তুগালের হয়ে রোনালদো এবং ক্রোয়েশিয়ার হয়ে মাঠে নামবেন মদ্রিচ। এক সময়ের ক্লাব সতীর্থ রোনালদোর মুখোমুখি হওয়ার আগে তার প্রশংসা করলেন মদ্রিচ।
মদ্রিচ বলেন, 'ক্রিশ্চিয়ানো রোনালদোকে আবার দেখতে ভালো লাগবে, এটা সবসময়ই আনন্দের। আমি খুশি সে পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাচ্ছে। সে অন্যতম সেরা খেলোয়াড়, সেটি না হলেও সে পর্তুগালের সেরাদের একজন। তার বিপক্ষে খেলাটা আনন্দের হবে।'
মৌসুম শুরুর আগে ইউরোপিয়ান সংবাদ মাধ্যমে খবর হয়েছিল মদ্রিচ আল নাসরের প্রস্তাব গ্রহন করেননি। রোনালদো বর্তমানে খেলেন আল নাসরে। মদ্রিচ চুক্তি নবায়ন করে থেকে গেছেন রিয়ালেই।
মেসির সঙ্গে তুলনায় বিরক্ত হন না ইয়ামাল
বাহরাইনে ভূত দেখলো অস্ট্রেলিয়া