রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থাপনার নামকরণে উপদেষ্টা কমিটি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ এএম

সরকারি অর্থে নির্মিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণের জন্য আইনি কাঠামো করতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলকে আহ্বায়ক করে গত বুধবার এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিটির অন্য সদস্যরা হলেন, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ; শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

কমিটিকে সরকারি অর্থে নির্মিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের ক্ষেত্রে একটি আইনি কাঠামো প্রণয়ন করে সরকারের বিবেচনার জন্য উপস্থাপন করতে বলা হয়েছে।

কমিটির কার্যপরিধি : ১. সরকারি অর্থে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের ক্ষেত্রে আইনি কাঠামো প্রণয়ন করে সরকারের বিবেচনার জন্য উপস্থাপন। ২. কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। ৩. কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। ৪. মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত