দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার ইয়ানসেন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১১ পিএম

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন মার্কো ইয়ানসেন। ইয়ানসেন ওয়ানডে বিশ্বকাপে নিয়েছিলেন ১৭ উইকেট। তিন ফরম্যাট মিলিয়ে ১৮ ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন ইয়ানসেন। রান করেছেন ৩৩.৮৩ গড়ে ৪০৬।

গত বছরের ১ মে থেকে এই বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময়কে বিবেচনায় নেওয়া হয় এই পুরস্কারের জন্য। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়ারা ফাইনাল খেললেও সেই পারফরম্যান্স বিবেচনা করা হয়নি।

সেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন কুইন্টন ডি কিক। বিশ্বকাপের পরে অবসরে যাওয়া ক্রিকেটার এই সময়ে দলের সর্বোচ্চ ৮০৪ রান করেছেন ৫৩.৬৬ গড়ে।

টি-টোয়েন্টির সেরা হয়েছেন রেজা হেনড্রিকস। বিবেচিত সময়ে পাঁচটি টি-টোয়েন্টি খেলে ১২৯.৫০ স্ট্রাাইক রেটে ১৫৮ রান করেছেন।

ডেভিড বেডিংহ্যাম জিতেছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার। নবাগত ক্রিকেটারও হয়েছেন বেডিংহ্যামই। ক্রিকেটারদের ভোটে সেরা ক্রিকেটার হন কেশভ মহারাজ। বিবেচিত সময়ে সব মিলিয়ে ২০ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

দক্ষিণ আফ্রিকা নারী দলের অধিনায়ক উলভার্ট বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। এছাড়া সমর্থকদের ভোটে সেরা, বর্ষসেরা টি-টোয়েন্টি, ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার এবং ক্রিকেটারদের ভোটেও সেরা হন উলভার্ট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত