লুট হওয়া শটগান ও চায়নিজ রাইফেলের ম্যাগজিন উদ্ধার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান, চায়নিজ রাইফেলের দুটি ম্যাগজিন ও একটি চায়নিজ রাইফেলের ট্রিগার ম্যাকানিজম উদ্ধার করেছে সেনাবাহিনী

শনিবার (৭ আগস্ট) নরসিংদী সেনা ক্যাম্পের (২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) ক্যাপ্টেন রকিব ও লেফট্যানান্ট সাদমানের নেতৃত্বে পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এবং নরসিংদী শহরের ঘোড়াদিয়া ও চিনিশপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে এসব অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

নরসিংদী সেনা ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল মো.ফাহিম মাহবুব নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদের কাছে এসব অস্ত্র হস্তান্তর করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত