বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানীরা এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬৭৩টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে চাষোপযোগী জাত এবং ৬৭১টি অন্যান্য উৎপাদন প্রযুক্তিসহ এ যাবৎ ১ হাাজর ৩৪৪টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এসব প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
গতকাল শনিবার বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনে শুরু হওয়া ‘অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায়’ এ তথ্য জানানো হয়।
বারির মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
