জেলা ক্রিকেটারদের ১৭ দাবিকে যৌক্তিক বলছে বিসিবি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ এএম

৬৪ জেলার বিভিন্ন পর্যায়ে খেলা ক্রিকেটাররা রবিবার ১৭ দফা দাবি নিয়ে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল, ঘরোয়া ক্রিকেটের নির্দিষ্ট সময়সূচি করা। জাতীয় ক্রিকেট লিগের প্রত্যেক বিভাগে মূল দলের পাশাপাশি দ্বিতীয় সারির আরেকটি দল গঠন করা এবং এই দলগুলো নিয়ে লিগ আয়োজন করা। প্রথম বিভাগে তিন সংস্করণের লিগ আয়োজন করা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সেরা ৩০ জন করে মোট ৯০ জন খেলোয়াড়কে বেতনের আওতায় আনা। সব পর্যায়ের ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান উন্নয়ন ও ভালো উইকেট নিশ্চিত করা। রেজিস্টার্ড কোনো ক্রিকেটার চোটে পড়লে বোর্ড যেন তাদের চিকিৎসার দায়িত্ব নেয়। ক্রিকেটারদের এই দাবিগুলোকে যৌক্তিক বলেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। দাবিগুলো এখনই পূরণ করা অসম্ভব হলেও, সব বিষয়ের ওপর বিসিবি নজর দিয়ে যথাসাধ্য সংস্কারের চেষ্টা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত