চট্টগ্রাম মেট্রোপলিটনের ১৩ ওসি একযোগে বদলি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম

চট্টগ্রাম নগর পুলিশের ১৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। একইসঙ্গে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা ১৭ জন পরিদর্শককে পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়ন করা হয়।

সিএমপির ৫ থানার ওসিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং ৪ জনকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে। এর মধ্যে সিআইডিতে বদলি হওয়া ওসিরা হলেন- সদরঘাট থানার ওসি মোহাম্মদ ফেরদৌস জাহান, ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী, বন্দর থানার ওসি মো. মনজুর কাদের মজুমদার, ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোছাইন এবং পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা। নৌ-পুলিশে বদলি হলেন- নগরের কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়েদুল হক, চকবাজার থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর, হালিশহর থানার ওসি কায়সার হামিদ এবং আকবর শাহ থানার ওসি গোলাম রব্বানি।

এছাড়া নগর পুলিশের চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির এবং পাহাড়তলী থানার ওসি কেফায়েত উল্লাহকে ট্যুরিস্ট পুলিশে, কর্ণফুলী থানার ওসি জহির উদ্দিন এবং খুলশী থানার ওসি কবিরুল ইসলামকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)তে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পৃথক আদেশে সম্প্রতি চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা ১৭ জন পরিদর্শককে সিআইডি, পিবিআই, নৌপুলিশ ও ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। এর মধ্যে ৯ জনকে সিআইডিতে পদায়ন করা হয়।

তারা হলেন- জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন, সীতাকুন্ড থানার ওসি কামাল উদ্দিন, সন্দ্বীপ থানার ওসি কবির হোসেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান, পটিয়া থানার ওসি জসীম উদ্দিন, বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন, চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম, সাতকানিয়া থানার ওসি মিজানুর রহমান এবং লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম। জেলার রাউজান থানার ওসি জাহিদ  হোসেন এবং বাঁশখালী থানার ওসি  তোফায়েল আহমেদকে ট্যুরিস্ট পুলিশে, হাটহাজারী থানার ওসি মো. মনিরুজ্জামান, ফটিকছড়ি থানার ওসি মীর নুরুল হুদা, ভুজপুর থানার ওসি  মো. কামরুজ্জামান এবং রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীকে পিবিআইতে পদায়ন করা হয়েছে। এছাড়া আনোয়ারা থানার ওসি মোল্লা জাকির  হোসেনকে রেলওয়ে  পুলিশ রেঞ্জে বদলি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত