জ্বালানি উপদেষ্টা বললেন

অপ্রয়োজনীয় প্রকল্পে বিদ্যুৎ-জ্বালানিতে খরচ বেড়েছে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ এএম

গত সরকারের আমলে প্রয়োজনে-অপ্রয়োজনে শত শত প্রকল্প হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অনেক ব্যয়বহুল প্রকল্প হয়েছে, কিন্তু সেগুলোর রিটার্নের পরিমাণ খুবই কম। বিদ্যুৎ-জ্বালানি খাতে এ অবস্থার কারণে খরচ এবং দাম বেড়েছে।

গতকাল মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ^ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিনের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে এক সভায় উপদেষ্টা এ কথা বলেন।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ফাওজুল কবির খান বলেন, ‘বর্তমান সরকার ছাত্র-জনতার রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকার। তাই এ সরকারের ভিত্তি খুব দৃঢ়। সরকার মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু এটা বেশ শক্ত কাজ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত