আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত ৮টি পিস্তল, ৯টি ম্যাগাজিনসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১ এর একটি দল। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ‘গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুটপাট করে। বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে আড়াইহাজার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত