১৮ বছর হওয়ার পরও সন্তানের ভরণপোষণ চালিয়ে যাবেন স্পিয়ার্স

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম

সম্প্রতি ১৮ বছর পূর্ণ হয়েছে মার্কিন পপশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের ছোট ছেলে জেডেন জেমসের। তবুও সন্তানের ভরণপোষণের জন্য প্রাক্তন স্বামীকে টাকা দেওয়া অব্যাহত রাখছেন তিনি।

টিএমজেড জানিয়েছে, সন্তানের বয়স ১৮ বা হাইস্কুল শেষ না হওয়া পর্যন্ত ভরণপোষণ দেবেন বলে বিবাহবিচ্ছেদের চুক্তিতে সম্মত হয়েছিলেন ব্রিটনি স্পিয়ার্স। গতকাল বৃহস্পতিবার ছিল তার ছেলের ১৮তম জন্মদিন। কিন্তু এখনো হাইস্কুল শেষ হয়নি তার। আগামী নভেম্বরে শেষ হতে পারে তার হাইস্কুল।

জানা গেছে ব্রিটনি স্পিয়ার্স প্রাক্তন স্বামী ফেডারলাইনের সঙ্গে ১৮ বছর বয়সী আরেক ছেলে শন প্রেস্টনের ভরণপোষণ দিচ্ছেন। এজন্য তাদের প্রতিমাসে ২০ হাজার ডলার দেওয়ার কথা ছিল। কিন্তু ২০১৮ সালে এর পরিমাণ ৪০ হাজার ডলার করা হয়।

অবশ্য ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে তার ছেলেদের সম্পর্ক অত মধুর নয়। এক বছরেরও বেশি সময় ধরে দুই সন্তানকে দেখেননি তিনি। ২০২২ সালে প্রকাশ্যে মায়ের সমালোচনা করে জেডেন। ডেইলি মেইলকে সে বলে, ‘আমি মনে করি আমাদের প্রতি মনোযোগ এবং সমান ভালোবাসা দেখাতে মায়ের কষ্ট হচ্ছে। আমি মনে করি না তিনি প্রেস্টনকে যথেষ্ট দেখভাল করেছেন। এজন্য সত্যিই খারাপ লাগছে।’

অন্যদিকে তাদের বাবা ও ব্রিটনি স্পিয়ার্সের প্রাক্তন স্বামীর দাবি, রূপালী পর্দায় মায়ের খোলামেলা উপস্থিতি তার ছেলেরা পছন্দ করে না। তিনি বলেন, ‘আমি তাদের (সন্তানদের) বোঝানোর চেষ্টা করেছি। নিজেকে উপস্থাপনের জন্য (ব্রিটনি স্পিয়ার্স) ব্যতিক্রম কিছু করার চেষ্টা করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত