ভারতে পাচারকালে সাড়ে ৮০০ কেজি ইলিশ জব্দ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ এএম

কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

জানা গেছে, গতকাল বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলাধীন সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ নামক এলাকায় অভিযান চালায় বিজিবি। হাবিলদার জুয়েলের নেতৃত্বে বিজিবি'র কটকবাজার চেকপোস্টের টহলদল উক্ত স্থান থেকে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৯ লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত