আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হোটেলকর্মী সিয়াম সরদার হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোশাররফ হোসেন আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

এদিন আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন।

রবিবার রাতে ঢাকার বেইলি রোডের নওরতন কলোনি থেকে বিশিষ্ট নাট্যকর্মী আসাদুজ্জামান নূর এবং ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

গত ৪ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৩ জনকে আসামি করে নিহতের বাবা সোহাগ সরদার (৪৫) বাদী হয়ে আদালতে হত্যা মামলাটি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত