লালমাটিয়া থেকে গ্রেপ্তার কুষ্টিয়ার সাবেক এমপি

  • রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার কুষ্টিয়ার সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ
  • তার নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে বলে জানিয়েছে পুলিশ
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ এএম

কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশের সদস্যরা। ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে। এর যে কোন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ।

সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া-৪ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত