আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে। সংস্থার কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক মো. মাজহারুল হককে। এছাড়া আরও ৯ জনকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তদন্ত কর্মকর্তা হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যান্টি টেরিরিজম ইউনিট) মো. আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই হেড কোয়ার্টার) মোহা. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (স্পেশাল ব্রা ) মো. জানে আলম খান, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল) সৈয়দ আব্দুর রউফ, সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ইউনুছ, রাজশাহীর চারঘাট মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ পারভেজ, আরআরএফ’র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ আলমগীর সরকার, সিআইডি ঢাকা মেট্রো (উত্তর) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মশিউর রহমান।
ইলিশের দাম কেন কমছে না?