আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতবিনিময় সভা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ পিএম

আইএফআইসি ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে এ নির্দেশনা মূলক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। সভায় পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবতাদুল ইসলাম, সাজ্জাদ জহির, কাজী মো. মাহবুব কাশেম, মো. গোলাম মোস্তফা ও মুহাম্মদ মনজুরুল হক।

এ সময় তারা বর্তমান আর্থিক খাত বিশ্লেষণ পূর্বক আইএফআইসি ব্যাংকের করণীয়সহ গ্রাহকের আমানতের সুরক্ষা ও গ্রাহকসেবার মান আরও উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তা বাস্তবায়ন কৌশল নির্ধারণ করেন।
  
সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত