শেষ ম্যাচে সহজ জয় নারীদের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ এএম

কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে সিরিজের শেষ ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। গতকাল আগে ব্যাট করা শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে মাত্র ৫৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশ ‘এ’ জিতে নিল ৪-১ ব্যবধানে।

আগের ম্যাচে বিশ্রামে ছিলেন অধিনায়ক রাবেয়া খান। এদিন একাদশে ফিরে ৭ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট পান ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ও মারুফা আক্তার। ১৬.২ ওভারে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে তিন রানেই দুই উইকেট হারালেও দিলারা আক্তার ৩৩ ও নিগার সুলতানা জ্যোতি ১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাতে ১১.৪ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত