১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে টরন্টো, ম্যানচেস্টার, সিঙ্গাপুর, ব্যাংকক, চেন্নাই, নারিতা, গুয়াংজু, কাঠমান্ডু, কলকাতা ও দিল্লি রুটের টিকিটের মূল ভাড়ার ওপর ১৫ শতাংশ বিশেষ মূল্যছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ১৯ থেকে ২১ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১১তম এশিয়ান ট্যুরিজম মেলার পাশাপাশি ১৯-২১ সেপ্টেম্বর বিমানের নিজস্ব সেলস সেন্টার, ওয়েবসাইট িি.িনরসধহ-ধরৎষরহবং.পড়স এবং মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার ক্ষেত্রেও ওই ডিসকাউন্ট পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড ইএঅঞঋ ২০২৪ ব্যবহার করতে হবে। ডিসকাউন্টপ্রাপ্তির ক্ষেত্রে যাত্রার শুরু বাংলাদেশ থেকে হতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা মিনিট ৩০ পর্যন্ত টিকিট বিক্রয় কার্যক্রম চলবে। বিজ্ঞপ্তি
