বাংলাদেশের প্রথম ইনিংসে প্রথম ওভারটিই দুর্দান্ত করছিলেন জাসপ্রিত বুমরা। সাদমান ইসলামকে একাধিকবার বিট করার পর শেষ বলে পেলেন তার উইকেট। খেলব কি খেলব না, এই দ্বিধায় ভুগে বলটি শেষ পর্যন্ত ছেড়ে বোল্ড!
ওপেনার হিসেবে বাজে আউট। ৬ বলে ২ রানে ফিরলেন সাদমান। ক্রিজে জাকির হাসানের নতুন সঙ্গী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টপ অর্ডারদের ব্যর্থতা অবশ্য পাকিস্তান সিরিজেও চোখে পড়েছিল। বারবার মিডল অর্ডাররাই হাল ধরেছিলেন। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টেও ৬ উইকেট হারানোর পর হাল ধরেছিলেন মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৬ ওভারে ১ উইকেটে ১৭ রান।
হাসানের ৫ উইকেট, ভারত থামল ৩৭৬ রানে
হার এড়িয়ে আতলান্তার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি আর্সেনালের