বিদ্যুতের খুঁটি রেখেই রাস্তা নির্মাণ 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম

ময়মনসিংহের নান্দাইলে রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই পাকা রাস্তা নির্মাণ করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামে।

জানা গেছে, সম্প্রতি নান্দাইল উপজেলা এলজিইডি অফিসের অধীনে রাস্তাটি পাকা করণের কাজ সম্পন্ন হয়েছে। রাস্তাটি শুরুর দিকে বড়বাড়ির সমানে রাস্তার মাঝখানে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে। বিদ্যুতের খুঁটি না সরিয়েই গত চারদিন পূর্বে পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

 

স্থানীয় বাসিন্দা শাহীন বলেন, ‘রাস্তা নির্মাণ কাজ শুরুর সময় থেকেই ঠিকাদার সাইফুল ইসলামকে বিদ্যুতের খুঁটি সরানোর জন্য তাগাদা দিয়ে আসছিলাম। খুঁটি না সরিয়েই গত চারদিন হলো পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন করে চলে গেছে। ফলে যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে।’ 

এবিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী, তৌফিক আহামেদ জানান, এ বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নান্দাইল পল্লী বিদ্যুৎ জোনাল ম্যানেজার বিপ্লব কুমার সরকার জানান, ‘এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত