মহেশপুর সীমান্তে ৩ রোহিঙ্গা নারীসহ ১৭ জন আটক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৮ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা নারীসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি।

গত শুক্রবার রাতে উপজেলার সামন্তা, বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ  জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় ওই তিনটি সীমান্ত এলাকা থেকে তিনজন রোহিঙ্গা নারী ও দালালের সহযোগী মাইক্রোবাস চালকসহ মোট ১৭ জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত