অধ্যক্ষকে ফিরে পেতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬ এএম

কামারপাড়া স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ খুরশিদ জাহানকে স্কুলে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। গতকাল রবিবার ক্লাস বর্জন করে দিনভর স্কুল মাঠে এ দাবি জানান স্কুলটির শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের পাশে দেখা যায় অভিভাবকদেরও।

রবিবার শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিরুদ্ধে ও খুরশিদ জাহানের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে উপস্থিত ছিল তুরাগ থানা পুলিশ। 

শিক্ষার্থী বলেন, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদত্যাগ করতে হবে। কারণ, কিছু শিক্ষক তাদেরকে ভুল বুঝিয়ে অধ্যক্ষ খুরশিদ জাহানের অপসারণ চেয়ে মানববন্ধন ও আন্দোলন করতে বলে। এজন্য এখন খুরশিদ জাহান স্কুলে আসেন না। বর্তমানে তারা তাদের ভুল বুঝতে পেরে খুরশিদ জাহানকে আবার তারা অধ্যক্ষ হিসেবে দেখতে চান। এ সময় তাঁরা অভিযোগ করে বলেন, বেশ কয়েকজন শিক্ষক তাদেরকে ভয় ভীতি ও বিভিন্ন রাজনৈতিক তকমা দেওয়ার চেষ্টা করছে। 

সেখানে থাকা বেশ কয়েকজন অভিভাবক বলেন, বর্তমানে শিক্ষা কার্যক্রম একেবারেই ভেঙে পড়েছে। প্রতিনিয়ত শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু না কিছু ঝামেলা লেগেই আছে। আমরা এর থেকে মুক্তি চাই। শিক্ষা কার্যক্রম আবার ফিরে আসবে এমন প্রত্যাশা করেন অনেক অভিভাবক। 

কামারপাড়া স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহেনা পারভীন বলেন, শিক্ষার্থীরা যে কারণে আন্দোলন করছে, এটা সমাধানের জন্য আমাকে সময় দিতে হবে। আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছে, এর সমাধান হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা খুরশিদ জাহানকে ফিরিয়ে আনতে স্লোগান দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত