আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করার অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। তার নাম উপল কুমার দাস।
মঙ্গলবার সকালে চান্দেরহাট সীমান্তের ৩৩৪ এর ৬ নম্বর পিলার এলাকা থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেন দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম।
তিনি বলেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের আলোচনা ছাড়াই দুজন বিএসএফ সদস্য আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের মধ্যে একজনকে আটক করে টহলরত বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করে। এ সময় অপর বিএসএফ সদস্য পালিয়ে যায়।
এ বিষয়ে চান্দেরহাট সীমান্তে বিএসএফ ও বিজিবির অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। তারপর আটক বিএসএফ সদস্যকে ছেড়ে দেওয়া হবে বলে জানান বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম।
সাজেকে পর্যটক ভ্রমণে প্রশাসনের নিরুৎসাহিত