মসজিদে হট্টগোলের ভয়াবহতা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ এএম

মসজিদ আল্লাহর ঘর। সম্মানের জায়গা। মসজিদের প্রবেশের পর এমন কোনো কাজ করা উচিত নয় যা মসজিদের সম্মানের সঙ্গে সাংঘর্ষিক। কেননা মসজিদে সম্মান বহির্ভূত কাজ নিষিদ্ধ। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (স.) ইরশাদ করেছেন, ‘তোমরা মসজিদকে অবুঝ শিশু ও পাগলদের থেকে দূরে রাখো। তদ্রুপ ক্রয়-বিক্রয়, বিচার-আচার, উচ্চৈঃস্বর, দণ্ডপ্রদান ও তরবারি কোষমুক্ত করা থেকে বিরত থাক।’ (সুনানে ইবনে মাজাহ)

মসজিদে হৈচৈ, কলহ-বিবাদ, হট্টগোল ও গোলমাল করা ভয়াবহ বিপদাপদ আসার আলামত। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, ‘যখন লোকেরা জেহাদলব্ধ গনিমতের সম্পদকে নিজের সম্পত্তি মনে করবে, আমানতকে স্বীয় সম্পত্তি গণ্য করবে, জাকাতকে জরিমানা মনে করবে, দ্বীনি ইলম ছাড়া অন্য ইলম শিক্ষা করবে, পুরুষ তার স্ত্রীর আজ্ঞাধীন হবে, নিজ মায়ের নাফরমানি করবে, বন্ধুবান্ধবকে ঘনিষ্ঠ ভাববে আর আপন পিতাকে দূরবর্তী বলে বুঝবে, মসজিদে উচ্চৈঃস্বর ও চেঁচামেচি বেড়ে যাবে, ফাসেক লোক সমাজের সর্দার হবে, সর্বাপেক্ষা নীচ প্রকৃতির লোক সমাজের কার্যভারপ্রাপ্ত হবে, জালেমকে তার জুলুমের ভয়ে লোক সম্মান করবে, নর্তকী ও বাদ্যযন্ত্র বিস্তার লাভ করবে, মদ প্রচুর পরিমাণে পান করা হবে, পরবর্তী লোকেরা পূর্বপুরুষকে মন্দ বলবে, তখন তোমরা এরূপ বিপদের অপেক্ষা করতে থাকবে যে, লালবর্ণের প্রচণ্ড বায়ু অথবা ভূমিকম্প, জমিন ধসে যাওয়া, লোকের রূপান্তর হওয়া এবং পাথর বর্ষণ হওয়া ইত্যাদি পরিলক্ষিত হবে। আরও অনেক বিপদাপদ ধারাবাহিকভাবে আসতে থাকবে, যেমন মুক্তামালা ছিঁড়ে গেলে দানাগুলো খসে পড়তে থাকে।’ (জামে তিরমিজি)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত