গতকাল মঙ্গলবার সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক এমপি (কুমিল্লা-৮) আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিনের ব্যাংক হিসাব তলব সংক্রান্ত প্রতিবেদনে তিনি অস্ট্রেলিয়ায় পলাতক আছেন মর্মে দেশ রূপান্তরসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির পক্ষ থেকে অবহিতকরণ পত্র পাঠিয়ে বলা হয়েছে যে, তিনি চিকিৎসার জন্য বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখানে গত ২৮ আগস্ট অস্ত্রোপচার শেষে চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে রয়েছে।
