চট্টগ্রাম নগরের মেরিন ড্রাইভ রোডের পাশে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বাকলিযা থানা পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘মেরিন ড্রাইভ রোডের পাশে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর মোড়ানো একটি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বুয়েটে দ্বিতীয় দিনেও ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত, অভিযুক্তদের আসন বাতিল