সেনাপ্রধানের সঙ্গে তানজিমের বাবা মায়ের সাক্ষাৎ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৪ এএম

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের (২৩) মা-বাবা গতকাল বৃহস্পতিবার সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মা-বাবা সন্তান হারানোর বেদনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সেনাবাহিনী প্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী বিচার নিশ্চিতে সব ধরনের সহযোগিতা করার অঙ্গীকার করেন। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত