লন্ডন থেকে ফেরানো হচ্ছে হাইকমিশনার সাইদা মুনাকে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ এএম

ঢাকায় ফেরানো হচ্ছে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত অফিস আদেশে তাকে অবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়েছে।

২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন পেশাদার কূটনীতিক সাইদা মুনা তাসনিম। এই কূটনীতিকের চাকরির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত