এস আলম গ্রুপ, প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশনা এসেছে উচ্চ আদালত থেকে। স্থাবর সব সম্পদের তালিকা দাখিল করতে আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার রুলসহ এ আদেশ দেয়। গত ১৭ সেপ্টেম্বর এস আলম গ্রুপ, কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিচালকের সদস্যদের স্থাবর সম্পত্তির তালিকা দাখিলসহ এসব সম্পত্তি বিক্রি বা স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা চেয়ে গত ১৭ সেপ্টেম্বর এ রিট আবেদন করেন আইনজীবী মো. রুকুনুজ্জামান। আবেদনের পক্ষে তিনি শুনানি করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।
