৫ উইকেট হলো না সাকিবের, ৩৫ ওভারে ২৮৫ করে ছাড়লো ভারত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম

খুব সম্ভবত নিজের শেষ টেস্টে ৫ উইকেট পাওয়া হলো না সাকিব আল হাসানের। ৯ উইকেটে ঝড়ো গতির ২৮৫ রান তোলার পর ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসে ভারতের লিড দাঁড়ালো ৫২ রানের।

দিনের শেষভাগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। বৃষ্টিতে দুদিন খেলা পণ্ড হওয়ায় পর কানপুর টেস্টে ফল পেতে চাইছে ভারত।

যশস্বী জয়সওয়াল ৫১ বলে ৭২, লোকেশ রাহুল ৪৩ বলে ৬৮, বিরাট কোহলি ৩৫ বলে ৪৭, শুবমান গিল ৩৬ বলে ৩৯ ও  রোহিত শর্মা ১১ বলে ২৩ রান করেন। 

১১ ওভারে ৭৮ রান দিয়ে ৪ উইকেট নেন সাকিব। সমান উইকেট নিতে মিরাজ দেন ৬.৪ ওভারে ৪১ রান। বাকি উইকেটটি নিয়েছেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে মুমিনুল হকের অপরাজিত ১০৭ রানে ভর করে ২৩৩ রান করে বাংলাদেশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত