'আমার উদযাপন কাউকে অসম্মান করার উদ্দেশ্যে ছিল না'

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম

অক্টোবর মাসে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে। সেই দুই ম্যাচে নিয়মিত এমিলিয়ানো মার্তিনেজকে পাবে না আর্জেন্টিনা। আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার কারণে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলাবিষয়ক কমিটি। 

এবার নিজের শাস্তি নিয়ে মুখ খুলেছেন অ্যাস্টন ভিলাতে খেলা বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন। মার্তিনেজ বলেন, 'আমি ফিফার শাস্তি মেনে নিচ্ছি এবং ক্ষমা চাইছি যদি এটি কাউকে অপমান করা হয়ে থাকে। উদযাপনের অর্থ অনেকের মুখে হাসি ফোটানো কাউকে আক্রমণ করা নয়। আমি (দুই ম্যাচে) দলের সঙ্গে থাকতে না পারলেও সতীর্থদের সমর্থন জানাবো।'

এমি মার্তিনেজ আরও বলেন, 'কাউকে অসম্মান করার উদ্দেশ্য ছিল না, এটিও বুঝিনি এমন ভঙ্গি যা মানুষ গ্রহণ করছিল সেটি আক্রমণাত্মক হতে পারে। আমি চেষ্টা করব আর কখনোই আক্রমণাত্মক কিছু না করার। আমার লঞ্চ থাকবে শুধু আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার হয়ে শিরোপা জেতা।'

১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত