প্রেসিডেন্ট নির্বাচনের দোরগোড়ায় যুক্তরাষ্ট্র। নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে লড়াই জমে উঠেছে। তাদের পাশাপাশি একে অন্যকে বাক্যবাণে বিদ্ধ করছেন আসন্ন নির্বাচনে দুই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জে ডি ভ্যান্স ও টিম ওয়ালজ। এবার মুখোমুখি বিতর্কে অংশ নিচ্ছেন দুজন। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় এ বিতর্ক হওয়ার কথা। ওয়ালজ ও ভ্যান্সের এ বিতর্কের আয়োজন করেছে সিবিএস নেটওয়ার্ক। দুই প্রেসিডেন্ট প্রার্থীর মতো এ বিতর্কের ব্যাপ্তিও থাকবে দেড় ঘণ্টা। তবে কমলা ও ট্রাম্পের বিতর্কের সময় নিয়মানুযায়ী একজনের বক্তব্যের সময় অন্যজনের মাইক্রোফোন বন্ধ থাকলেও, দুই ভাইস প্রেসিডেন্টের বিতর্কের সময় দুজনের মাইক্রোফোন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
×
