বিদেশি মুরুব্বিরা দেশের গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র করছে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৩১ এএম

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও তার বিদেশি মুরুব্বিরা যারা আছে, তারা এ দেশের গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র করছে। তারা দেশের শিল্পপ্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায়। তারা আন্দোলনের নামে শ্রমিকদের উসকে দিয়ে শিল্প ক্ষেত্রে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। তবে আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য দাবি-দাওয়া মালিকদের মানতে হবে। তাদের আন্দোলনকে কেন্দ্র করে গার্মেন্টস যেন বন্ধ হয়ে না যায় বিষয়টি লক্ষ্য রাখতে হবে। কারণ কারখানা বন্ধ হলে শ্রমিকরাই তাদের চাকরি হারাবে।

গতকাল শুক্রবার দুপুরে গাজীপুর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে গণসংহতি আন্দোলন আয়োজিত ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে সম্মানজনক স্থানে রাখতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত