পাকিস্তান ক্রিকেটে ধারাবাহিকভাবে নাটক চলছে। এর সর্বশেষ সংযোজন- বাবর আজমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া। সাদা বলের অধিনায়কের নাম এখনো ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্টের নেতৃত্বে বহাল আছেন শান মাসুদ। এবার তিন ফরম্যাটেই মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করার প্রস্তাব উঠেছে।
পাকিস্তানের হয়ে ৭৬ টেস্ট ও ১২২ ওয়ানডে খেলা সাবেক ব্যাটিং অল-রাউন্ডার মুদাসসার নজর বলেছেন, ‘এখন তাদের (পিসিবি) আর কোনো বিকল্প বাকি নেই। রিজওয়ান ছাড়া তারা সবাইকে পরখ করেছে। তাদের রিজওয়ানকে অধিনায়ক বানাতেই হবে। আমার মনে হয় না, বোর্ডের ভেতরের লোক ও ম্যানেজমেন্টের শীর্ষ পর্যায়ের লোকজন রিজওয়ানকে নিয়ে সন্তুষ্ট। তবে তাকে এখন দায়িত্ব দিতে বাধ্য হবে তারা। অন্যথায়, তরুণ কাউকে দায়িত্ব দিলে, বাবর আজমের মতো পরিস্থিতি তৈরি হবে।’
‘ক্রিকেট পাকিস্তানকে’ দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমার মতে, তিন সংস্করণেই রিজওয়ানকে অধিনায়ক করলে পাকিস্তানের জন্য ভালো হবে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে অধিনায়কত্বে দ্রুত পরিবর্তনে। তরুণ ক্রিকেটারদের অধিনায়ক করা হয় এবং পরে সরিয়ে দেওয়া হয়, যা দলের মাঝে বিভাজন তৈরি করে। আসলে এটা কেবল পাকিস্তান দলের সমস্যা নয়।’
বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ
বাংলাদেশের ম্যাচ দিয়ে ১৪ বছর পর গোয়ালিয়রে ফিরছে ক্রিকেট