ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রথমার্ধের পর আর মাঠে নামানো হয়নি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে। তার চোটের অবস্থা এবং আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এই মিডফিল্ডার খেলতে পারবেন কি না - সেসব নিয়ে নিশ্চিত নন লিভারপুল কোচ আর্না স্লট।
গতকাল শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটির পর অ্যালিস্টারকে নিয়ে স্লট বলেন, ‘চোটের কারণে সে মাঠ ছেড়েছে। তবে চোট কতটা গুরুতর তা এই মুহূর্তে বলা কঠিন। সে চাইলে খেলা চালিয়ে যেতে পারত। কারণ আপনারা দেখেছেন, বিরতির আগে সেরকম কিছু বোঝা যায়নি। সে বলেছে, খেলা চালিয়ে যাওয়া উচিত হবে না, কারণ চোট আরও খারাপ হয়ে যেতে পারে।’
এই ম্যাচটি জয়ের মাধ্যমে লিভারপুলের কোচ হিসেবে প্রথম ১০ ম্যাচের ৯টিতেই জয় পেলেন স্লট। তবে এই ম্যাচেই চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন আলিসন বেকার। তাই সতর্কতা হিসেবে অ্যালিস্টারকে আর খেলানো হয়নি জানিয়ে স্লট বলেন, ‘এখন তার সত্যিকারের অবস্থা কেমন, আর্জেন্টিনায় যেতে পারবে কি না, খেলবে পারবে কি না, তা আপাতত আমার জন্য বলা কঠিন।’
ব্রাজিলকে দুঃসংবাদ দিলেন আলিসন বেকার
রিজওয়ান ছাড়া অধিনায়ক হওয়ার কেউ নেই!