বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দিনব্যাপী আয়োজনে থাকছে সরাসরি সম্প্রচার, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র ও বিশেষ আলোচনা।
দিবসটি ঘিরে আজ সকাল ১০টায় ঢাকার আর্মি স্টেডিয়াম থেকে সশস্ত্র বাহিনীর আয়োজিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি। সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কনসার্টও দেখা যাবে সরাসরি।
বিকেল সাড়ে ৪টায় ড. আনারুল হকের উপস্থাপনায় প্রচারিত হবে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। এতে আটজন কবির কথোপকথনের পাশাপাশি থাকছে দিবসটি নিয়ে রচিত আটটি কবিতা। রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘বিপ্লবের দিনগুলো’। এরপর রাত ১১টায় থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান। ড. আবদুল্লাহ-আল-মামুনের উপস্থাপনায় এতে আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।